টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

প্রতিবেদক
এ কে পলাশ
May 2, 2026 9:12 am

কুমিল্লার বুড়িচংয়ের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১মে) সকালে উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে ব্রাহ্মণপাড়া-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি সিফাত শান্ত (২৮) উপজেলার জগতপুর ( গফুর ডাক্তারের বাড়ি) এলাকার মৃত মিজবাউল হক লিটনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ জয়নুল, এএসআই আবজল আহমেদ ও এএসআই আসাদ আলী সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানাধীন বুড়িচং সদর ইউনিয়নের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে ব্রাহ্মণপাড়া-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে সিফাত শান্তকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩২৫ পিছ ইয়াবা উদ্বার করে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, এঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে জলমহালে তিন লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগ

নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান

সম্মিলিত আন্দোলনের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড আমার বউও পাবে, কিন্তু টাকা পাবে না: সমাজকল্যাণমন্ত্রী

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, প্রাধান্য পাবে মেধা-পরিচ্ছন্ন ভাবমূর্তি

ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির ধান