টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 13, 2025 8:36 am

সাবেক শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও দুই আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই রায়ের তারিখ ঘোষণা করা হবে। দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

এদিকে সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ-র‌্যাব, বিজিবি-সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একইসঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। এমনকি তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে।

জানা গেছে, রায়ের তারিখ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৯জন জাতীয় বার্নে এক নারীর মৃত্যু

একনেকে ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, প্রজ্ঞাপন জারি

গাজাগামী নৌবহর থেকে আটক শহিদুল আলম কারাগারে!

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার প্রধান আসামী লিমন সিকদার গ্রেফতার

ঢামেকে জরায়ু মুখে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা