টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লম্বা লাইনের পরিবর্তে উল্টো মোটরসাইকেল চালকদের অপেক্ষায় পাম্পের কর্মচারীরা

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
May 2, 2026 7:32 pm

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন যেন প্রতিদিনের সাধারণ চিত্র হয়ে উঠেছিল। তবে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী এলাকার মেসার্স গ্রীন ফিলিং এন্ড এল পি জি ষ্টেশনে ভিন্ন চিত্র দেখা গেছে।

সেখানে লম্বা লাইনের পরিবর্তে উল্টো মোটরসাইকেল চালকদের জন্য অপেক্ষা করছেন পেট্রোল পাম্পের কর্মচারীরা শনিবার(২রা মে )বিকাল থেকে ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী মেসার্স গ্রীন ফিলিং এন্ড এল,পি,কি স্টেশনে এ দৃশ্যে দেখা গেছে।এদিন বিকাল ৩টা থেকে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ শুরু করেন পেট্রোল পাম্পের কর্মচারীরা। তবে তেল নেওয়ার জন্য যারা সকাল থেকে অপেক্ষা করছিল তাদের লাইন ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর মাঝে মাঝে দুই একটা মোটরসাইকেল আসে আর পেট্রোল পাম্পের কর্মচারীরা নির্ধারিত তেল সরবরাহ করে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলে দাবি করেছেন মোটরসাইকেল চালক ও পেট্রোল পাম্পের কর্মচারীরা।

যেখানে দুদিন আগেও মোটরসাইকেলের তেল কেনার জন্য অনেক যুদ্ধ করতে হচ্ছিল মোটরসাইকেল চালকদের এমনকি অপেক্ষা করতে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা। এখন আর এই দৃশ্যের দেখা খুব একটা মিলছে না বললেই চলে।মেসার্স গ্রীন ফিলিং এন্ড এল,পি,জি স্টেশন ঘুরে এই দৃশ্য দেখা যায়।

মোটরসাইকেল চালক মিজানুর রহমান জানান, এর আগে দুইদিন প্রায় ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাত্র ৫০০ টাকার তেল পেয়েছিলাম। আজ এসে দেখি পাম্পে কোন মোটরসাইকেলই নেই।নিয়ম অনুযায়ী ৭০০ টাকার তেল দিয়েছে। তেল পাম্পের এমন পরিস্থিতি দেখে সত্যিই ভালো লাগছে।

মেসার্স গ্রীন ফিলিং এল,পি,জি স্টেশনের ম্যানেজার মুকুল ইসলাম জানান, গত বুধবার আমরা ৪৫০০ লিটার পেট্রোল বিক্রি করেছিলাম। সেদিনও পাম্পে খুব একটা লাইন ছিল না। আজ বিকাল ৩টা থেকে আবারো পেট্রোল বিক্রি শুরু করেছি, পেট্রোল পাম্পে কোন ভিড় নেই। আশা করা যায় ২/১ দিনের মাঝেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

ছেলে ব্লাড ক্যান্সারে ঢাকা মেডিকেলে ভর্তি বাবা নামাজ পড়ে আর ফেরা হলো না ছেলে কাছে

জেরায় আমান আযমী,শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিল

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

কুমিল্লা নগরীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ২৯ জন নেতাকর্মী আটক

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা