টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 17, 2026 9:18 pm

বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়ে ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মালিকাধীন গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা রেখে করা টেলি কমিউনিকেশন নেটওয়ার্কিং এবং লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ আইনে দেশের মোবাইল কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে। রোববার (১৭ মে) রিটকারী আইনজীবী সানাউল্লাহ নুর এ তথ্য জানান।

এদিন হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও উপদেষ্টাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়৷

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন প্রায় সাড়ে চারাশোর বেশি শিশু। আক্রান্ত হয়েছে ষাট হাজার। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা ক্রয় করা হয়নি। টিকাদান কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিলো।

হামের টিকা না দেয়ার ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

রিটে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়।

এছাড়াও ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলের সব ধরনের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দিবেন হাইকোর্ট৷ এসময় হামের টিকার ব্যর্থতা ও মার্কিন চুক্তিগুলো খতিয়ে দেখা হবেও বলে মন্তব্য করেন হাইকোর্ট।

এ রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার (২১ মে) দিন রেখেছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।

পরে এম কে রহমান বলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। কোর্ট শুনেছেন । অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।

মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কীভাবে হবে। সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি (সরকার)ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।

এদিকে, বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়ে ও ড. ইউনূসের মালিকাধীন গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা রেখে করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এ আইনে দেশের মোবাইল কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে। আইনজীবী সানাউল্লাহ নুর রিটটি করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য

কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক

ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নতুন ভোটার হওয়ার সময় ১৫ দিন, সুযোগ রয়েছে সংশোধনেরও

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গতো এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে ‘প্রাণহানি, ১৩৭ জনের

কুমিল্লা চান্দিনায় ঘরে ঢুকে পি’টিয়ে গৃহকর্ত্রীকে হ’ত্যা

মানব পাচার রুখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন ইউএনও ইমরানুজ্জামান

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীরতে একটি বাসা থেকে এক নারীর মরদহ উদ্ধার করেছে পুলিশ