টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 3, 2026 8:59 am

মার্কেট দখল ও উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর রাজধানীর মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে! তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। এর আগে, গত ২৬ এপ্রিল তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। শনিবার (২ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, প্রশাসনিক কারণে মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সামসাদ আরা সাথী নামের এক নারী মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম আজমের বিরুদ্ধে মার্কেট দখল ও উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও দেন। অভিযোগ দেওয়ার পাঁচ দিন পরেই তাকে মিরপুর মডেল থানা থেকে প্রত্যাহার করা হলো।

শনিবার (২ মে) রাতে সামসাদ আরা সাথী জানান, প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আনুষ্ঠানকিভাবে বিষয়টি জানেননি।

অভিযোগের বিষয়ে সামসাদ আরা সাথী বলেন, ওসি গোলাম আজম থানার দু’জন এসআইকে দিয়ে আমার মার্কেটের দখল ও উদ্ধারের কথা বলে দুই দফায় পাঁচ লাখ টাকা ঘুষ নেন। তারপরও তিনি আমার কাজটি করেননি। উল্টো দখলদারেরা আমাকে মারধর করেন। পাঁচ লাখ টাকা দেওয়ার পরও বিভিন্ন সময়ে তিনি আরও টাকা দাবি করছিলেন। যার কারণে বাধ্য হয়ে আমি ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেছি।

ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসিকে সরানো হয়েছে কি না, জানতে চাইলে মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার জানান, অভিযোগের সঙ্গে প্রত্যাহারের কোনো সম্পর্ক আছে কি না, তিনি জানেন না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রেলের ১৩৬ বছরের দাসত্বের অবসান

নতুন এমডি যোগ দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকে

নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

আওয়ামী লীগ আমলে ডিবি ও ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট

এবারও বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত

ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম ‘ড্রোন স্পিডবোট’ নামাল যুক্তরাষ্ট্র

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব-৯ এক সদস্য নিহত

দুই সিটির ২৭টি হাটের মধ্যে ১৯টির ইজারা সম্পন্ন দিয়াবাড়ী হাটের সর্বোচ্চ দর ১৪ কোটি ১৫ লাখ টাকা