টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ আমলে ডিবি ও ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 1, 2026 7:27 pm

শেখ হাসিনার শাসনামলের গত ১৭ বছরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপির কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকুর আলী জুনু। তিনি নিজেই এই আবেদনটি করেন।

রিটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়টি উল্লেখ করে অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিট আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। ফলে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।

রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই করার নির্দেশনা দেওয়া, দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে অভিযোগসমূহ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে হাইকোর্টে রিট শুনানির তারিখ শিগগিরই নির্ধারিত হতে পারে বলে জানান তিনি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

সোমবার থেকে নিরবিচ্ছিন্নভাবে টাকা পাবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা: ভারপ্রাপ্ত এমডি

৬ নবজাতকের মৃত্যু জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় নিলো আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে অস্বচ্ছ লটারির নামে ‘বদলি-বাণিজ্য’ ও স্বেচ্ছাচারী পদায়নের অভিযোগ! উপবিভাগীয় প্রকৌশলীদের বদলি নিয়ে লঙ্কাকাণ্ড; লটারির আগে মৌখিক পরীক্ষা কেন?

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার, আটক ২

ডিমলায় আল ফাতিহা মডেল মাদরাসায় আলোচনা ও ইফতার মাহফিল

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ