টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 30, 2025 12:31 pm

ঢাকা–পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন।

রোববার (২৯ জুন) ঢাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ফাউন্ডেশন তাদের ঘোষিত ১৬ (ষোল)দফা উন্নয়ন রূপকল্পের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ৪(চার)টি প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জোড় দাবি জানায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রকল্পগুলো হলো, ১. যমুনা রেলসেতু হয়ে ঢাকা-পাবনা সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু ২.যাত্রী দুর্ভোগ লাঘবে খয়েরচর ফেরিঘাট স্থানান্তর
৩.পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ৪. ঈশ্বরদী বিমানবন্দর পূনরায় চালু করা শেকড় পাবনা ফাউন্ডেশন মনে করে, ঢাকা–পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে বারবার তালবাহানা করা হচ্ছে। এই সেবা চালু করতে একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে—যা সরাসরি জনবিরোধিতার শামিল, এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

সভায় জানানো হয়, আগামী ৭ জুলাই ২০২৫-এর মধ্যে ট্রেন সার্ভিস চালুর বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি না হলে পাবনার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। তিনি বলেন, “এই দেশে আন্দোলন ছাড়া কোনো অধিকার আদায় হয় না, আন্দোলন ছাড়া কোনো প্রয়োজনও কাউকে বোঝানো যায় না। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই হবে। শুধু একটি ট্রেন বরাদ্দ হলে বিদ্যমান অবকাঠামোতেই সার্ভিসটি চালু করা সম্ভব। এটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রাপ্য অধিকার। এটা কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু, কোনো সিন্ডিকেটের প্রভাবে এই প্রকল্প বাস্তবায়নে যদি গড়িমসি করা হয়, তাহলে আমাদের আন্দোলন শুধু পাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না—ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া হবে।”

শেকড় পাবনা ফাউন্ডেশন পাবনার সকল রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছে—এটি এখন শুধু পাবনার সামগ্রিক উন্নয়নের একটি অংশ বা একটি ট্রেন সার্ভিসের দাবি নয়, বরং অঞ্চলভিত্তিক বৈষম্য দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার অংশ। এই চেতনা ২৪-এর জুলাই–আগস্টের গণবিপ্লবে রক্ত দিয়ে ধারণ করেছে পাবনাবাসী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবার মৃত্যুর পর ফুটবলকেও বিদায় জানাচ্ছেন মেসি!

দেশের জনপ্রিয় সুপার শপ ‘স্বপ্ন’র গ্রাহকের তথ্য ফাঁস, হ্যাকারদের দাবি দেড় মিলিয়ন ডলার

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন গ্রেফতার ২

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার

বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪