টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন গ্রেফতার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 16, 2026 11:53 pm

রাজধানীর কামরাঙ্গীরচরে মোহাম্মদ হোসেন (২৭) হত্যা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, সোমবার (১৫ জুন) রাতে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ঘটনায় জড়িতরা যেন গা-ঢাকা দিতে না পারে সে লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানা নূরবাগ এলাকা থেকে সোমবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে আম বাগানে থেকে যুবকের লাশ উদ্ধার।

শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: উপদেষ্টা মাহ্দী আমিন

দুর্দান্ত খেলে ২-০ তে ৮৬ মিনিট এগিয়ে থেকেও কান্নায় ভেসে বিশ্বমঞ্চ থেকে বিদায় সেনেগাল

ঢাকা-১৪ আসনে এস এ সিদ্দিক সাজুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির মশাল মিছিল

জ্বালানি সংকটে দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধের শঙ্কা

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে ‘কঠোর অভিযানে কাউকে ছাড় নয়: কুমিল্লায় গৃহায়নমন্ত্রী

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা

এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার

নাসিরনগরে বর্ণিল আয়োজনে এম পি এম এ হান্নান কে গণসংবর্ধনা প্রদান

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে সন্ত্রাসী হামলায় আহত স্থানীয় এক বাসিন্দা ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছিনিয়ে নেয় ১ লাখ ত্রিশ হাজার টাকা থানায় মামলা