টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জের মোহনপুরে স্বপ্নের সড়কের সূচনা, সংবর্ধনায় ভাসলেন এমপি

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 4, 2026 11:04 pm

দিনাজপুরের বীরগঞ্জে সোমবার (৪ মে) দুপুর ২টায় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর সবস্থরের জনগণের আয়োজনে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। তিনি মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট থেকে দারিয়াপুর শীতলাইডাঙ্গা পর্যন্ত ইউপি সড়কের (নেইনেজ ০০-১৭৫০ মিটার) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, মোহনপুরের এই সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি এ এলাকার মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্তের প্রতীক। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে এই সড়ক স্থানীয় জনগণের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনবে।

তিনি আরও বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ। এই সড়ক নির্মাণের মাধ্যমে কৃষকরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবেন, শিক্ষার্থীদের যাতায়াত হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়, আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবন হবে আরও গতিশীল।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার এবং যুগ্ম আহ্বায়ক আবু সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এসময় পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই সড়ক নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন আসবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে বরখাস্ত হলেন ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা

মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন

নীলক্ষেতে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে ভ্যানচালকের মৃত্যু

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ঘটনায় আটক-৫