রাজধানীর রমনা থানা শিল্পকলা একাডেমী সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হোসাইন ইসলাম লিমন(২৩) নামের এক ফ্লেক্সিলোড কর্মচারী।তার কাছে থাকা এক লাখ বিশ হাজার টাকা খুইয়েছে।
বৃহস্পতিবার(১০ এপ্রিল)দিবাগত রাতসোয়া একটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়।
তাকে নিয়ে আসা সৈকত জানান,হোসাইন ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ফ্লেক্সিলোডের দোকানের কর্মচারী। রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়ে।পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি জানায়,আমরা সেগুনবাগিচা এলাকার একটি বাসায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, শিল্পকলা একাডেমী এলাকা থেকে অসুস্থ অবস্থায় এক ফ্লেক্সিলোডের কর্মচারী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাতে ঢামেকের জরুরী বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি তার কাছে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা খেয়েছেন তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা কে অবগত করেছি।



















