টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানার বাড়ি বেড়াতে এসে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

প্রতিবেদক
কে এস ইসলাম
May 6, 2026 9:45 pm

রাজধানীর কদমতলির রায়েরবাগ এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় মোছাঃ সুমাইয়া নুর তাকওয়া (০৮)নামের এক কন্যা শিশু নিহত হয়েছে।

বুধবার (০৬ মে) রাত সোয়া আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত শিশুর খালা মোছাঃতানজিলাআক্তার জানান,তাকওয়া আজ নারায়ণগঞ্জ থেকে নানার বাসায় বেড়াতে আসে। সন্ধ্যার দিকে নানীর হাত ধরে কদমতলির রায়েরবাগ টাকার মাথা এলাকায় রাস্তায় হাঁটার সময় ব্যাটারি চালিত একটি অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়,পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসারজন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাকওয়ার গ্রামে বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকার মোঃ নুর আলম খানের মেয়ে। সুমাইয়া মারজিয়া স্কুল এন্ড কলেজে দ্বিতীয় শ্রেণীতে পড়তো। তারা তিন বোন সে ছিল দ্বিতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিমলার ঝুনাগাছচাপানীতে মানব সেবায় কাজ করে যাচ্ছেন- ডাক্তার মাহাবুবর রহমান

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

কুয়েতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ঈদ জামাত ও ঢাকার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ কৌশলে এবার বড় পরিবর্তন এনেছে ইরান,শত্রুপক্ষকে ঘায়েল করতে ছুড়ছে ১ হাজার কেজির মিসাইল 

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এমপি এম এ হান্নান

ছাত্র হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ