টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 10, 2026 7:46 pm

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনও মুছে যাবে না।শুক্রবার (১০ জুলাই) ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সেপাহ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি-র শীর্ষ কমান্ডার ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মার্কিন বাহিনীকে শিশু হত্যাকারী সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়ে তিনি পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি তোলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক বিবৃতিতে ওয়াহিদি বলেন, আমেরিকার অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে দিতে পারবে না। এসময় শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনও বিস্মৃত না হওয়া দাবি হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর, গতকাল তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়েছে। খামেনির দাফন কার্য সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধান এই হুঁশিয়ারি দিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ইয়াবা সহ নারী আটক

মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ

রংপুর সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মন্ত্রী

তাকে ধাক্কায় মৃত্যু

ট্রাকের চাঁপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

রাউজান নোয়াপাড়ায় জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহানামযজ্ঞ

সরবরাহ সংকট ও সৌদিতে উৎপাদন ব্যাহত হওয়ার খবরে বাড়ল তেলের দাম

নাস্তিক মাইকেল মনির খানের ফাঁসীর দাবীতে নাসিরনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এইচএসসি পরীক্ষাতে স্বপ্নপূরণ না হওয়ায় গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা