টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 7 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

প্রতিবেদক
নাজমুল হাসান
May 7, 2026 9:20 pm

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল অংশ নেয়। এসময় আসামিদের হেফাজত থেকে ১ কেজি ৫০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোসাঃ সাজেদা বেগম (৫৪), স্বামী আঃ সাত্তার, সাং- নুনগোলা কেডিসিপাড়া, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর এবং মোসাঃ শাহিদা বেগম (৫৮), স্বামী মৃত শামসুল আলম, বর্তমান ঠিকানা নুনগোলা কেডিসিপাড়া (সাজেদার বাড়ি), স্থায়ী ঠিকানা গ্রাম-মহাডাঙ্গা, উপজেলা-পোরশা, জেলা-নওগাঁ। তারা সম্পর্কে আপন বোন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৪০বছর পরে ঢাকা মেডিকেলের স্মৃতি বিজড়িত আমতলা গেটটি খুলে দেওয়া হল

ইরানে অভিযান-হামলার সময় কিছু আমেরিকানও মারা যেতে পারে: ট্রাম্প

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা

নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ

মেয়র হয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি

এবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের

ঢাকা মেডিকেলে দালালদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষ , “আব্দুল্লাহ গ্রুপ ও শাহাদাত গ্রুপ„

কুমিল্লা হোমনায় বজ্রপাতে ২ নারী-সহ ১ পুরুষের মৃত্যু

সীমিত পরিসরে ফ্লাইট চালু করলো দুবাই

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ