টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 9 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়ারুসহ গ্রেপ্তার-৪

প্রতিবেদক
এ কে পলাশ
May 9, 2026 1:08 am

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং এক অনলাইন জুয়ারুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া সিআর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় মৃত শাম মিয়ার বাড়ির উত্তর পাশে ব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফারুকুল ইসলাম উপজেলার ২নং শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাগর (২০) নামের এক যুবককে অনলাইনে জুয়া খেলার সময় গ্রেপ্তার করেন।
এছাড়া পৃথক অভিযানে সিআর সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররেণ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

আমিরাতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে খোলা হচ্ছে হটলাইন: নুরুল হক নুর

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান: ইরানি সংসদের স্পিকার

বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস

এবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের

কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু

নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ