টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু

প্রতিবেদক
এ কে পলাশ
February 15, 2026 12:28 pm

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মহিন উদ্দিন (৩২)। তিনি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের একেবারে কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলেও ফোনে মগ্ন থাকায় তিনি তা টের পাননি। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

রেলওয়ে পুলিশ জানায়, অসতর্কতার কারণেই এই প্রাণহানি ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন তিন দফা দাবি

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

পলাতক বন্দিদের ১৬৬ জনের কোনো তথ্য নেই: আইজি প্রিজন

লালবাগ আজিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমন কেরানীগঞ্জ এলাকা থেকে শ্যামপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেন 

অভিনব কৌশলে এবার গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

কুমিল্লায় সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি-স্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন এস.আই খাজু মিয়া

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার