টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পাঁচ হত্যা ময়নাতদন্ত শেষে লাশ ফিরল স্বজনদের ঘরে

প্রতিবেদক
গাজীপুর প্রতিনিধি
May 10, 2026 7:24 pm

গাজীপুরের কাপাসিয়ায় মা, তিন মেয়েসহ পাঁচজনকে হত্যার ঘটনায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত বিশেষ ব্যবস্থায় দ্রুত সম্পন্ন করে লাশগুলো তাদের নিজ জেলা গোপালগঞ্জে পৌঁছানো হয়েছে।

শনিবার (৯ মে) দিবাগত গভীর রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মরদেহগুলো গোপালগঞ্জে পাঠানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত বেলা ২টার পর হাসপাতালে ময়নাতদন্ত কার্যক্রম বন্ধ থাকে। তবে মরদেহ দ্রুত গোপালগঞ্জে পাঠানো এবং শরীরে আঘাতের কারণে দ্রুত পচন ধরার আশঙ্কা বিবেচনায় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে রাতেই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

এ ছাড়া মরদেহ পরিবহনে সম্ভাব্য বৃষ্টির ঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে দুটি ফ্রিজিং গাড়ির ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় শনিবার রাতে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শারমিনের বাবা শাহাদাত হোসেন মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শারমিনের স্বামী ফোরকান মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, শনিবার সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের একটি বাড়ি থেকে এক নারী, তার তিন মেয়ে ও এক ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“স্বাধীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন বিপ্লবের ডাক শফিকুর রহমানের”

তিতাসে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী উদযাপন

একটি ছাড়া আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

৮ বছরের শিশু ধর্ষণ, পলাতক আসামি মোজাম্মেল হক গ্রেফতার

রাজধানীতে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা শুরু

বায়রা নেতাদের সাংবাদিক সম্মেলন, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবী বায়রা সদস্যদের

পুলিশ সদস্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পুরান ঢাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করল ট্রাম্প

শিশু রামিসা হত্যা হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স