টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 2, 2025 10:51 am

রাজধানীর চকবাজার থানার নাজিমউদ্দিন রোড বড় মসজিদ এলাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় মোঃসোহাগ(৩০)নামে এক ঠেলাগাড়ি শ্রমিকের মৃত্যু।

রবিবার (০২ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে দুইটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢামেকে নিয়ে আসা মোঃআশরাফুল জানান
দুপুর শোয়া ১টার দিকে নাজিমুদ্দিন রোডে বড় মসজিদ এলাকা দিয়ে ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহত সোহাগের গ্রামের বাড়ি, বরিশাল জেলা মুলাদী থানা পোদ্দার পূর্বচর গ্রামের দুলাল মিয়ার সন্তান,বর্তমানে ওই এলাকাতেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, এই ঘটনায় স্থানীয়রা প্রিজন ট্র্যাক জব্দ ও চালককে আটক করে রেখেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে হামলা অব্যাহত রাখতে সৌদি যুবরাজ চাপ দিচ্ছেন ট্রাম্পকে

আবারও ৩ শতাংশ বাড়ল তেলের দাম

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা

যুদ্ধের মধ্যে প্রথম বার্তা নিয়ে হাজির হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

গরমে হাঁসফাঁস, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

বীরগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন এমপি মনজুরুল ইসলামের

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নির্বাচনি জনসভা

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশি নিহত