টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 11 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা ও অর্থ লুটের অভিযোগ

প্রতিবেদক
রেজাউল হক
May 11, 2026 12:36 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে মারধর ও ক্যাশ থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। গত ১০ মে ২০২৬ তারিখ রাতে উপজেলার ফুলখাঁ চাকলা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহজাহান আলী (৩০) বাদী হয়ে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাকির পশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ (নীলেরকুটি) গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. শাহজাহান আলী ফুলখাঁ চাকলা বাজারে বিকাশ ও নগদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রতিবেশী মো. শাহীন ইসলাম (২৭) ও মো. নীরব ইসলাম (২২)-এর সাথে পাওনা টাকাকে কেন্দ্র করে শাহজাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​বাদী শাহজাহান আলী জানান, গত ১০ মে রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় অভিযুক্তরা আরও ৩/৪ জন অজ্ঞাতনামা সহযোগী নিয়ে তার দোকানে প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং দোকান ভাঙচুর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মো. আলম মিয়া নামের এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত শাহজাহান আলী রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অভিযুক্তরা বর্তমানে তাকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে বলে তিনি দাবি করেছেন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক

হরমুজে জাহাজ চলাচল নিয়ে আলোচনা,ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

কুমিল্লায় দগ্ধ হয়ে একই পরিবারের চারজন জাতীয় বার্নে

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে তাজেলকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড

ঢামেক হাসপাতালে ঐতিহ্যবাহী আমগাছ কাটার চেষ্টা, এক কোটি টাকার চুক্তির অভিযোগ; আজিম-শিপনের ২৩ লাখ টাকা গ্রহণের দাবি

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

দনিয়া ব্র্যাঞ্চের ডাচ্-বাংলা ব্যাংক থেকে নারী গ্রাহকের ৮৫ লাখ টাকা উধাও!

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক-২

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক উদ্বার