টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 12, 2026 2:56 pm

রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭.৫ লিটার দেশি মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, ৮টি মোবাইল, একটি লোহার হাতুড়ি, ২টি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগারগাঁওয়ে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের ফোনালাপ

বাংলাদেশ থেকে যে কারণে কাঁঠাল নিতে চায় চীন

কলাবাগান কাঠালবাগানের ছয়তলার ছাঁদ থেকে নিচে পড়ে প্রাণ গেল এক যুবকের

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই