রাজধানীর ধানমন্ডি থানাধীন মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজের সামনে রিকশা করে যাওয়ার সময় ছিনতাইকারী ধারালো অস্ত্রের আঘাতে রিনা ত্রিপুরা(২০)নামে এক এইচএসসি শিক্ষার্থী গুরুতর আহত।
বৃহস্পতিবার(০৩ জুলাই)ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সকাল পৌনে ৭টার দিকে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়েছে।
আহতের ভাই জুয়েল ত্রিপুরা জানান,আমার বোন মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী।সকালের দিকে রিক্সা নিয়ে যাবার সময় ওই কলেজের সামনে দুই ছিনতাইকারী রিক্সা গতিরোধ করে আমার বোনকে মাথায় ও কাঁধে ছুরি আঘাত করে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে পরে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বান্দরবান জেলার থানচি থানার বিদ্যামনি এলাকার অনজোমনি ত্রিপুরার কন্যা। বর্তমানে, মেহেরুন্নেসা গালর্স স্কুল এন্ড কলেজের হোস্টেলে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ধানমন্ডি এলাকা থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এসছে।তাকে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তিদেওয়া হয়েছে, আমরা জানতে পেরেছি তার কাছে থেকে একটি ভ্যারিটি ব্যাগ ও মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।



















