টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 13 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অক্সিজেন মাস্ক খুলে ভাগিয়ে নেওয়ার সময় এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 13, 2026 12:48 am

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন মাস্ক খুলে ভাগিয়ে নেওয়ার সময় মুমূর্ষু এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির নাম হাসিব আহমেদ মিনহাজ(৭ মাস) । এ ঘটনায় অভিযুক্ত কর্মচারী মোহাম্মদ এনায়েত করিমকে (৪০) আটক করে পুলিশে কাছে দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১২ মে) বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।ওই শিশুর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামে। মিনহাজের বাবার নাম হেলাল মিয়া আর মা মেঘলা খাতুন। বাবা সোনার দোকানের কর্মচারী আর মা গার্মেন্টস কর্মী। তারা থাকেন গাজীপুরের বাসন এলাকায়। শিশুটির বাবা হেলাল মিয়া জানান, আমাদের একমাত্র সন্তান মিনহাজ। বাবা-মা দুজনই চাকরি করায় মিনহাজ নানী রেখা বেগমের কাছে রংপুরে থাকত। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ। সেজন্য চিকিৎসা করাতে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকায় শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ঘুরে পুরোপুরি চিকিৎসা না পাওয়ায় মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।তিনি আরও জানান, ঢামেকে পর জরুরি বিভাগের মেডিকেল অফিসার তাকে পাশেই শিশু ডাক্তারের কাছে পাঠান। তবে শিশু ওয়ার্ডে সরাসরি ভর্তি না দিয়ে তার পরিবারকে সেখানকার চিকিৎসকরা বলেন, ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়ে আসতে, বেড খালি আছে কি না। তখনই হাসপাতালের কর্মচারী এনায়েতের সঙ্গে দেখা হয় তাদের। এনায়েত নিজে তাদের সঙ্গে নিয়ে শিশু ওয়ার্ড ঘুরে এসে চিকিৎসককে জানান, বেড খালি নেই। এরপর এনায়েত তাদের কাঁটাবন এলাকার হোম কেয়ার হাসপাতালের কথা জানায়। এবং সেখানে প্রতিদিন ২৫ হাজার টাকা বিল হবে বলে জানিয়ে দেয়। এক পর্যায়ে নিরুপায় পরিবার রাজি হয়।

হেলাল মিয়া অভিযোগ করে বলেন, ‘এখানে আসার আগে অন্য হাসপাতালের চিকিৎসকরা আমাদের সাবধান করে দিয়েছিলেন, দুই মিনিটের জন্যও ওর মুখের অক্সিজেন মাস্ক খোলা যাবে না। ওই কর্মচারীকেও এটি জানানো হয়। তবে ওই কর্মচারী শিশুটির মাস্ক খুলে একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেবে বলে হাসপাতালের ভেতর প্রায় আধাঘণ্টা ঘোরাঘুরি করে। এর পর হাসপাতালের ২ নম্বর ভবনের গেট দিয়ে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় আমরা বুঝতে পারি, মিনহাজ আর বেঁচে নেই। তখন আমরা কান্নাকাটি শুরু করলে ওই কর্মচারী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেই।’শিশুটির মামা রিপন বলেন, ‘আমার ভাগ্নের ডায়রিয়া হয়েছিল।

রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে কিডনির সমস্যা ধরা পড়ে। এরপর ঢাকার শিশু হাসপাতালে নিয়ে আসি। ছিট না থাকায় আমাদের ভর্তি দেয়নি। সেখানে এক দালাল আমাদের ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে কিডনির সমস্যার কথা শুনে কিডনি হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা গ্রাম থেকে ঢাকায় আসছি। যে যে ভাবে বলছে, সেভাবেই কাজ করছি। আমাদের সাত মাস বয়সী শিশুকে এক প্রকার হত্যা করা হয়েছে। আমরা এর কঠিন শাস্তি দাবি করি।’

এ বিষয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মনমথ হালদার বলেন, ‘ঢাকা মেডিকেলে এক শিশু মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। এমন খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। এনায়েত করিম (৪০) নামে এক সরকারি কর্মচারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। জানতে পেরেছি, একটি পরিবারকে ফুসলিয়ে তাদের মুমূর্ষু শিশুকে বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।’

শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। হাসপাতালে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়ার কারণে আজ একের পর এক এই সব দুর্ঘটনা ঘটছে। হাসপাতালে উপ-পরিচালক ডাক্তার আশরাফুল আলম এ বিষয়ে জানান, আমরা এই ঘটনাটি শুনে খুবই খারাপ লাগছে। আমরা তদন্ত করে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং হাসপাতালের সকল কর্মচারীকে সতর্ক করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ জন চিকিৎসাকর্মী নিহত, আহত ৪৫

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়,ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃত্যুদণ্ড ১৩ জনের: সংসদে আইনমন্ত্রী

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

তনু হত্যা: দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন: গণতন্ত্রের নতুন প্রত্যাশা দেখছেন যুবদল নেতা শাওন সরকার