টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 11, 2026 7:53 am

জাতীয় সংসদে উত্তেজিত হয়ে পড়া সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উদ্দেশে স্পিকার এই রুলিং দেন।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনার সময় সংসদ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘স্পিকার বলেন, আমি এর আগের ছয়টি সংসদ দেখেছি। এবারের মতো সুন্দর ও সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। ৯০টি বিল পাসের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছে, তা সংসদীয় ইতিহাসে বিরল। অতীতের সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে অত্যন্ত তীর্যক ও অশ্লীল বাক্য বিনিময় হতো, সেই তুলনায় বর্তমান সংসদের শুরুটা অনেক ভালো।

স্পিকার আরও বলেন, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, আপনাদের যে আপত্তি, সেটারও একটা রেমিডি আছে। আমি মনে করি, বিষয়টি নিয়ে এতো অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন সংসদে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। আপনারা নোটিশ দেবেন, আমরা সেই নোটিশের ওপর সিদ্ধান্ত দেব (উইল অ্যাডজুডিকেট অন দ্য নোটিসেস)। আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, সেটা পুনর্বিবেচনা করা যাতে পারে। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনতে পারেন, যা নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।

স্পিকার বলেন, আমরা সংসদের পরিবেশটা একটু ভালো রাখি। একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানের পর এই সংসদের চমৎকার সূচনা হয়েছে। বিরোধী দলে ৭৭-৭৮ জন সদস্য থাকা একটি বিরাট ব্যাপার। স্পিরিট অব কো-অপারেশন নিয়ে আমরা সামনে এগুতে চাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

বীরগঞ্জে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

৭ আগস্ট পাকিস্তানে সড়ক অবরোধের ঘোষণা জামায়াতের, অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না কিছুই

বালিয়াকান্দিতে মসজিদের ইমামদের সাথে হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢামেকে প্রশাসনের অভিযানে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ

নানিয়ারচর জোনের উদ্যো‌গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ