টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2026 5:30 pm

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্থাপিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

সভাপতিত্ব করেন মো. কামরুজ্জামান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : বিএনপি নেতা আমিনুল হক

নাসিরনগরের কৃতি সন্তান শিক্ষাবিদ ও লেখক  ড. মোহাম্মদ মইনুল হোসেন এর ইন্তেকাল

লেবাননকে রক্ষায় অনড় ইরান, টানাপোড়েনে তেহরান-ওয়াশিংটন

ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী

সরকারি উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ, চামচারা রাখে ২৫ ভাগ-ব্যারিস্টার রুমিন  ফারহানা

রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে হস্তান্তর

গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে হস্তান্তর

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

গাজাগামী নৌবহর থেকে আটক শহিদুল আলম কারাগারে!