টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 31 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম

প্রতিবেদক
রেজাউল হক
May 31, 2026 6:45 am

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন শিশু পার্কটি বর্তমানে বিনোদনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। সম্প্রতি পার্কটি বন্ধ থাকা নিয়ে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়ালে তিনি বিষয়টি পরিষ্কার করেন।
​

ইউএনও জানান, স্থানীয় শিশু-কিশোর ও সাধারণ মানুষের বিনোদনের কথা মাথায় রেখে পার্কটি নিয়মিত তদারকি করা হচ্ছে। পার্কের ভেতরের পরিবেশ এবং রাইডগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আগত দর্শনার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই সময় কাটাতে পারেন।
​
দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার পর পার্কটিকে সংস্কারের মাধ্যমে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। পার্কের ভেতরের আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে। ইউএনও তানজিলা তাসনিম বলেন, “আমরা চাই রাজারহাটের মানুষ ও শিশুরা যেন তাদের অবসরে একটু স্বস্তির জায়গা পায়। পার্কটি সকলের জন্য খোলা রয়েছে এবং এর উন্নয়নমূলক কাজ চলমান থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​পার্কটি খোলা থাকার খবর নিশ্চিত হওয়ায় স্থানীয় অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় বেশি থাকায় পার্কের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

রাজারহাট উপজেলা প্রশাসন ও ইউএনও’ ফেসবুক আইডিতে সত্যতা নিশ্চিত করে বলেছেন, সম্মানিত উপজেলাবাসী, মিথ্যা গুজবে কান দেবেন না। উপজেলা পরিষদের শিশু পার্ক বন্ধ নয়, বরং উন্মুক্ত। তবে ঈদের দিন বা অন্য কোনো উৎসবে অস্থায়ী দোকান-পাট বসাতে উপজেলা প্রশাসনকে অবহিত করে তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে শিশুদের নিরাপত্তা যেমন নিশ্চিত হয় তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে না। ধন্যবাদ সকলকে, শিশুদের আগামীর দিনগুলো হোক নিরাপদ ও আনন্দময়!

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিআরটিএ মেট্রো সার্কেল

বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর রাশেদুজ্জামান রাশেদ বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে (পর্ব ১)

আগামী শুক্রবার শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

ঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিস

কুড়িগ্রামে চরবাসীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

তিতাসে ট্রাক্টর চালককে হত্যার পর ৬টুকরো করে ফেলে দেয় নদীতে/বিচ্ছিন্ন দুই হাতের পর উদ্ধার দুই পায়ের ৪টুকরো

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

সাভারের ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম কিনলেন ৭০ নেত্রী

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন