টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা জেলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
এ কে পলাশ
June 18, 2026 8:16 pm

দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে বেগবান করতে কুমিল্লা জেলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাল-মুরগির দামে অস্বস্তি, সবজিতে মিলছে স্বস্তি

যুদ্ধ করে যা নিতে পারেনি, আলোচনায় তা-ই চেয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের সংবাদ প্রকাশে,সংবাদ কর্মীদের হুমকির ঘটনায় আবারো দুদক সহ প্রশাসনিক দপ্তরের অভিযোগ! 

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান -২০২৬

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রের

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন, হাসিনা-আজিজসহ আসামি ৪১

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত