টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 15 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনব কৌশলে এবার গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 15, 2026 10:06 am

মাদকসেবি ও মাদক কারবারীকে ধরতে অভিনব কৌশলে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ৭ মাদকসেবি ও মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

এরা হলো- মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূঁইয়া (২৪)। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গত বুধবার (১৩ মে) রাতে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

এ সময় শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করে। এতে মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন।

মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ

‎সাভার থানাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল

সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান?

রাজারহাটে নৈশ্য প্রহরি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব উঠেছে

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ হাসান মাহমুদের ৫ উইকেট

রাজারহাটের নাজিমখান ইউপির নাওথোয়া বিলের উপর রাস্তাটি বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ৯৪ হাজার বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা উদ্বার,আটক-১

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী মৃত্য

অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ