টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 15 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 15, 2026 10:10 am

সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস। এদিন রাতে তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন মো. সরওয়ার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।

তবে নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে জারি হওয়া প্রজ্ঞাপনে তাকে সিআইডিতে বদলি করা হলেও এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি।

গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

অবসরে যাওয়া মো. সরওয়ার ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিকের দায়িত্বে থাকাকালীন ঢাকার ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনেন। বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনার সিংহভাগ তার অবদান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর এক নম্বর সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি- ঘুষ বাণিজ্য ও অপকর্মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনে ফজর, সাগর, সবুজ সিন্ডিকেটের সদস্যরা অঢেল সম্পদ গড়েছেন। সেবা গ্রহীতারা তাদের কাছে জিম্মি।

কুমিল্লার মানুষের জন্য জীবন দেব-হাজী আমিন উর রশিদ ইয়াছিন

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

রাজমাল্লীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষকে মারধর ও জোরপূর্বক পদত্যাগের অভিযোগে থানায় মামলা

রাজধানীর ফকিরাপুলে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক

ভূরুঙ্গামারীতে স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও মিলনমেলা

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা

পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাসের যুদ্ধেও পিছু হটেনি ইরান,নানামুখী চ্যালেঞ্জে ট্রাম্প