টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক

প্রতিবেদক
এ কে পলাশ
October 7, 2025 2:01 pm

কুমিল্লার চান্দিনা রসুলপুর এলাকায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। খবর পেয়ে মূল হোতা বোরহান উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মাইজখার ইউপির রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে বৃদ্ধকে নির্যাতনকারী সুদের কারবারি বোরহানকে তার নিজ বাড়ি থেকে আটক করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন।
আটক বোরহান উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালাম এর ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, চান্দিনা থানার রসুলপুর গ্রামে সুদের টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বোরহান দীর্ঘদিন যাবৎ এলাকায় সুদে টাকা বিনিয়োগ করেন। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে টাকা নেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় গতকাল সোমবার সকালে তাকে বাড়ি থেকে ধরে এনে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে রক্তলাল শিমুল ফুলের গাছ

ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে ওয়ার্ড মাস্টারের চাকরি পেয়েছেন রাইসুল ইসলাম বলে অভিযোগ, তার বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তদন্ত কমিটিও হয়নি

নিরাপত্তাহীনতায় দিশেহারা সাংবাদিকপেশা, উত্তরণের উপায় কি?

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায়

রামপুরারবনশ্রী এলাকায় ট্রাকে ধাক্কায় প্রাণ গেল এক যুবককে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সেরা মনে করেন আসিফ নজরুল

নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

দেশের ছয় জেলায় এসপি পদে রদবদল