টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শনে এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 18, 2026 7:34 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শন করেছেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি ও

দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সোমবার (১৮ মে) দুপুরে তারা মাঠের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় মাঠের উন্নয়ন, সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “ডাক্তারখানার মাঠ বীরগঞ্জের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থান। এটি মানুষের বিনোদন ও স্বস্তির জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে জনসাধারণকে সঙ্গে নিয়ে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “এখানে কিছু জটিলতা রয়েছে। তবে ইউএনও, এসিল্যান্ড এবং সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক সহযোগিতায় জায়গাটি দ্রুত উদ্ধার করে একটি সুন্দর পার্ক নির্মাণ করা হবে।”

এ সময় তিনি বীরগঞ্জে একটি ডাকবাংলো নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি জানান, দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে এখনো বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ডাকবাংলো নেই। এ বিষয়ে ইতোমধ্যে ডিও লেটার প্রদান করা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন ফারুক হোসেন ভূইয়া আহবায়ক ও ইসমাইল হোসেন সদস্য সচিব নির্বাচিত

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে বিশ্বাস করা যায় না: আরব আমিরাত

জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ

কুমিল্লা-৬ আসনে হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে প্রার্থী চায় হাজী ইয়াছিন

গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাষ্ট্রিয় স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনার সমসাময়িক প্রসঙ্গে ফার্মাসিস্টদের মতবিনিময় সভা

রাজারহাটে জিন্নাত হত্যার পর হত্যায় অভিযুক্তদের বাড়িঘর লুটের অভিযোগ, আমলী আদালতে মামলা

মন্ত্রীদের ডেপুটি স্পিকার,এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন