টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 31, 2026 4:23 pm

দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে সোমবার (৩০ মার্চ) হামলা চালিয়েছে ইরান। এতে ট্যাংকারে আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে স

প্রতিবেদন অনুযায়ী, এতে কেউ হতাহত হয়নি। দুবাই কর্তৃপক্ষ পরে জানিয়েছে, দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।

কুনা আরও জানায়, হামলার সময় ট্যাংকারটি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজটির খোলের বেশ ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আক্রান্ত ওই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি।

এ ছাড়া কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে বিএনপির প্রার্থীর ব্যানার টাঙানোর অভিযোগ

বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: বিদুৎমন্ত্রী

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার

ইউক্রেনে শপিংমলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৬

ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার অবসর জনিত বিদায় অনুষ্ঠান

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু