টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

প্রতিবেদক
এ কে পলাশ
May 19, 2026 5:22 pm

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার আলোচিত ঘটনায় জড়িত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

র‍্যাব জানায়, গত ১৩ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে কুমিল্লার বুড়িচং বাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি কক্ষে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত এনামুল হক শিশির মাহি (২৯) ও অভিযুক্তরা সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা শিশির মাহির হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে তিনি মারা যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানা-এ হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৬, তারিখ ১৭/০৫/২০২৬; ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০।
র‍্যাবের তথ্য মতে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-১১ সিপিসি-২ ও র‍্যাব-৬ সিপিসি-১ এর যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা থেকে প্রধান আসামী জহির ইসলাম ওরফে আপন জহির হিজড়া (৪৬) কে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারের নতুন সিদ্ধান্ত

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

শহিদ ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের জানাজা সম্পন্ন

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

ঘুষ নেওয়ার অভিযোগে উত্তেজিত জনতার কাহারোল থানা ঘেরাও, বিক্ষোভ অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

ভবনের ছাদে ধূমপানে বাধা অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে যুবক আহত

শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযানে আটক ৮২

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দূর্গাপূজার বিসর্জন

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৭ অক্টোবর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন

১৬-১৭ মার্চ দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব