টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 22 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার মাদকাসক্ত ছেলের হাতে বাবা নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 22, 2026 6:50 pm

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হামলায় খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খলিলুর রহমান ওই এলাকার বাসিন্দা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (২৮) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার ছেলে মিনার। এসময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে দাবি স্থানীয়দের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় তিনি কয়েক মাস কারাভোগও করেন।

ওসি জানান, জামিনে মুক্ত হয়ে শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর হামলা চালায় মিনার। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ

তিতাসে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘরে পুড়ে ছাই; নগদ টাকাসহ প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকিতে ঢাকা জার্নাালিস্ট কাউন্সিল(ডিজেসি) মানববন্ধন 

মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

শাহবাগে অচেতন অবস্থায় পড়েছিল এক বৃদ্ধ ঢামেকে মৃত্যু

প্রতিবন্ধীদের সাথে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে ইফতার

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফা এলাকায় ইরানের হামলা

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন