টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার বাথরুম থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরা-দেহ  উদ্ধার

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 24, 2025 11:48 am

রাজধানী হাতিরঝিল থানা মালিবাগ চৌধুরী পাড়ার একটি মাদ্রাসার ছয়তালা বাথরুমে গ্রিলের রশি প্যাঁচানো অবস্থায় মোঃ তুষার তানভীর(১২)নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত মাদ্রাসার হেফজোতে পড়াশোনা করত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা তোফাজ্জল হোসেন জানান, আমার ছেলে মালিবাগ পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুউদ্দিন দারুন ফোরকান মাদ্রাসা হেফজতে পড়াশোনা করে। আমরা সকালে খবর পাই আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে পরে আমরা গিয়ে ওই মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে প্লাস্টিকে রশির দিয়ে ঝুলন্ত অবস্থায় প্যানের উপরে বসা দেখতে পায়,পরে অচেতন অবস্থায় আমার ছেলেকে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞাসাবাদে জানা যায় আমার ছেলে সকালের দিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাথরুমের গ্রিলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পরে আমাদেরকে খবর দেয় আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।কি কারনে গলায় ফাঁস দিয়েছে এই বিষয়টি আমরা কিছু বলতে পারব না।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোশাইপুর গ্রামের।বর্তমানে, আমার বাসা মগবাজার গুলি শান্তিবাগ এলাকার ২৭২/৩ শাহজাহানপুর। আমার তিন ছেলে দুই মেয়ে

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ ফোয়াদ আহমেদ জানান, আমরা খবর পেয়ে মালিবাগ পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুউদ্দিন দারুল ফুরকান মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুমের রিলের সঙ্গে প্লাস্টিকের রশি দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আচেতন অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান,মৃত্যুর বিষয়টিবিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রেস ক্লাবের উন্ন‌য়নে চেয়ার-টেবিল প্রদান ক‌রে‌ছে নানিয়ারচর সেনা-জোন

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

রাজারহাটে মাদক বিরোধী সচেতনতা মূলক প্রচার অভিযান

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জনতাবাগ এলাকায় ৫তলা ভবনে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

৬ মাসে বিরোধী জোটের এমপিরা ৩০৮ অপতথ্যের শিকার

নেপালে বন্যায় ১১২৭ মৃত্যু, নিখোঁজ প্রায় ৫ হাজার

বাড্ডার আফতাবনগর এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু