টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন: প্রধানমন্ত্রী 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 30, 2026 6:00 pm

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী ও জুরাইনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ধানমন্ডিসহ নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় নেতা এবং দলের কেন্দ্রীয় প্রতিনিধিরা উপস্থিত থেকে দুঃস্থ মানুষের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দিচ্ছেন। প্রতিষ্ঠাতার স্মরণে বিএনপি আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে পরিণত করা হবে: বিমানমন্ত্রী

হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

নন্দীগ্রামে শিশুকে কুপিয়ে হত্যা, জনতার হাতে আটক ঘাতক

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

আফগানিস্তান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ নিয়ে মিত্রদের কঠোর বার্তা

ইরান সীমান্তে মার্কিন রণসজ্জা‘প্রকৃত চুক্তি’ নিয়ে ট্রাম্পের রণহুঙ্কার