রাজধানী পল্টন থানধীন বিজয়নগর পল্টন আবাসিক হোটেলের ৩২৪ নম্বর কক্ষ থেকে শহিদুল ইসলাম(বাবুল) হাজরা (৬৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাতীয় পার্টির রানিং নেতা ছিলেন।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর)সন্ধ্যা৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই)মোঃ নুরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে বিজয়নগর পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকুড়িতে ঘোষণা করে।
তিনি আরো জানান,আমরা পরিবারে কাছে থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি হার্টের রোগী ছিলেন দুবার স্টোক হয়েছিল।আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্টোক-জনিত কারণেই তার মৃত্যু হয়েছে,তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল জানান, আমার মামা বাগেরহাট জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, নির্বাচনী কাজে কতকাল তিনি ঢাকায় আসে ওই আবাসিক হোটেলে ওঠেন তিনি। আজ আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার মামার লাশ দেখতে পাই।
তিনি আরো জানান, আমার মামার গ্রামের বাড়ি বাগেরহাট সদর জেলার কচুয়া থানার আকবর আলী হাজরা ছেলে,তিনি দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।



















