টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
June 1, 2026 1:18 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও একজনকে আটক করা হয়। এ নিয়ে পৃথক অভিযানে মোট দুইজন গ্রেপ্তার হয়েছেন।

রবিবার (৩১ মে) উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দেউষ টানা ব্রিজ থেকে মন্দবাগ সড়ক এলাকা থেকে তাকে আটক জরে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি এমরান হোসেন (৩১) দেউষ গ্রামের আব্দুল জলিলের ছেলে।থানা পুলিশ সুট জানা যায়, গোপন সংবাদের ভিত্তিেতে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দেউষ টানা ব্রিজ থেকে মন্দবাগ সড়ক এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে দেউষ গ্রামের মকবুল মেম্বার বাড়ি এলাকার বাসিন্দা মো. এমরান হোসেনের নিজস্ব গরুর খামারে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের অস্ত্র মামলার রায় আজ

আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা

শেষ বিকেলে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের

জাতীয় বার্নের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল এক ব্যক্তি ঢামেকে মৃত্যু

সাভারে শীতার্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হসপিটালের শুভ উদ্বোধন

বিমান দুর্ঘটনায় দগ্ধ নাভিদ সুস্থ হয়ে বাড়ি ফিরল