টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যুতে একটি বাচ্চা আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 1, 2026 8:16 pm

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি বাসে আগুন দিয়েছেন স্থানীয়রা।সোমবার (১ জুন) সকাল দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুহাম্মদ শাহজাহান ও তার ছেলে মুহাম্মদ আরিফ। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।জানা গেছে, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পেছন থেকে একটি বিআরটিসির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসে আগুন দেয়। এসময় সড়কটিতে যানচলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে বেলা ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-১

প্রতারক চক্রের হাতে পড়ে খোয়ালেন স্বর্ণের অলংকার সহ নগদ ৩০ হাজার টাকা

সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার: মির্জা ফখরুল

ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

অজ্ঞাতনামা মারাদেহ

পারিবারিক বিষয় নিয়ে ছয় মাসের ছেলের সামনে মায়ের আত্মহত্যা

মাহ্দী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ, অগ্রাধিকারমূলক কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ

বিশ্বকাপে খেলা ফুটবলারের মরদেহ উদ্ধার

কুমিল্লা লালমাইয়ে এক সন্তানের জননীর মরদেহ উদ্বার। স্বামী পলাতক

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল