টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 28 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার: মির্জা ফখরুল

প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধি
May 28, 2026 3:44 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে। তিনি বলেন, সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আদর্শকে ধারণ করেই মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের আত্মত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মধ্যে নিহিত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। হতদরিদ্র ও বঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, আসুন, কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজের সব অন্যায়-অবিচার ও বৈষম্য দূর করি। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সাম্য, সমতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

নামাজ শেষে উপস্থিত মুসল্লি, ঠাকুরগাঁওবাসী এবং দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : রিজভী

জরিমানা ছাড়া ফিটনেস-রুট পারমিট-লাইসেন্স হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

ব্রাহ্মণবাড়ীয়া – বাঞ্ছারামপুরে ২০কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

ছয় মিনিটের ঝড়ে মরক্কোকে কাঁদিয়ে প্রথম সেমিফাইনালে ফ্রান্স

পুলিশ সদস্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত

ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-ফিলিপাইন

কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান: ইরানি সংসদের স্পিকার

নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ