টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনালাপে তীব্র বাক্যবিনিময় লেবাননে হামলা নিয়ে পাগল অকৃতজ্ঞ বলে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 3, 2026 8:29 am

লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুইজন মার্কিন কর্মকর্তা এবং ফোনকলটি সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সময় ট্রাম্প কঠোর ভাষায় তার অসন্তোষ প্রকাশ করেন। দুটি সূত্রের দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ বলে মন্তব্য করেন এবং তাকে অকৃতজ্ঞ বলেও অভিযুক্ত করেন। এর আগে, লেবাননে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের কারণে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকে সরে আসার হুমকি দেয়। এমন পরিস্থিতিতে ট্রাম্প বৈরুতে বড় ধরনের হামলার ইসরাইলি পরিকল্পনা ঠেকানোর চেষ্টা করেন বলে সূত্রগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একজন মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে জানিয়েছেন, লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালানো হলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর মার্কিন প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফোনালাপ সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথোপকথনের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মনে করিয়ে দেন, তিনি অতীতে বিভিন্ন সময় তাকে সমর্থন দিয়েছেন।

বিশেষ করে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সময় তার পাশে থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন। তাকে জেলে যেতে দেননি। নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, ‘আপনি একটা আস্ত পাগল। আমি না থাকলে আপনি জেলে থাকতেন। আমি আপনার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই আপনাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরাইলকে ঘৃণা করে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

আল জাজিরার প্রতিবেদন ইরানে হামলায় প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার

ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের চট্টগ্রাম জেলার ১১ হাজারসহ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

বড় রদবদল ভূমি প্রশাসনে

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি

নাসিরনগর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ,শয্যা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর