টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 4 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

প্রতিবেদক
ডেক্স নিউজ
October 4, 2026 6:45 pm

শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন। “Run & Rise for Humanity, Recall 102” স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথান আয়োজন করতে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ কে সকলের মাঝে পরিচিত করতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস।

আগমী ২৮ নভেম্বর ২১.১ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ৫ কিঃমিঃ ও ছোটদের জন্য ১.০২ কিঃমিঃ এই ৪টি ক্যাটাগরিতে সকলের জন্য উন্মুক্ত ম্যারাথনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্যাটাগরিগুলো জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা। *https://firemarathon102.org* এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। ৫ অক্টোবর বেলা ১২-০০ ঘটিকা থেকে রেজিস্টেশন শুরু হবে। ম্যারাথনটিতে মোট ৫ হাজার ১০২ জন অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ম্যারাথনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জ এর সামনের ৩০০ ফিট এক্সপ্রেস ওয়ে-তে শুরু হবে।
ম্যারাথনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি বলেন, “অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেরিতে সংবাদ পেয়ে থাকি। ফায়ার সার্ভিস হটলাইন নম্বর ১০২-কে মানুষের মাঝে আরও পরিচিত করতে পারলে রেসপন্স টাইম কমে আসবে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ কমে আসবে।” এছাড়াও তিনি বলেন, “এর মাধ্যমে ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মেলবন্ধন সৃষ্টি হবে ও হৃদ্যতা বৃদ্ধি পাবে।” তিনি সকল কে AIMS Certified ২০২৬ Fire International Marathon-102 এ অংশ গ্রহণ করে নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখতে এবং ফায়ার হটলাইন নম্বর ১০২ সকলের মাঝে প্রচারের আহ্বান জানান। (খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল)

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা, বাস উল্টে নিহত ২

কুমিল্লা চৌদ্দগ্রামে তিন যানের সংঘর্ষে নিহত-৩, আহত-৫

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪১ লক্ষ টাকার পণ্য উদ্বার

পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ এমদাদীয়ার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মানুষের ঢল, পথে পথে সভা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: শফিকুর রহমান