টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 3, 2026 7:04 pm

শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্স (৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রমিকদের জোরপূর্বক কাজ করানোর কারণে বিশ্বের ৬০টি অর্থনীতির ওপর শুল্ক বসানো হবে।

এ ব্যাপারে ইতিমধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস প্রস্তাব দিয়েছে।বাণিজ্য প্রতিনিধি অফিস বলেছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সেসব দেশের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।কিছু কিছু দেশের ওপর এ শুল্ক ১২ দশমিক ৫ শতাংশের বেশি হবে। আর বাংলাদেশের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে যেসব দেশের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে তারা সব সবসময় এটি অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, ‘বাণিজ্যে বৈষম্যমূলক আচরণের ৩০১ ধারার’ ওপর ভিত্তি করে শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।তবে এটির মাধ্যমে মূলত ট্রাম্পের জরুরি শুল্ক কাঠামোকে ফিরিয়ে আনার একটি চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। বার্তাসংস্থাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতায় এসেই বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেন। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির আদালত এ শুল্ককে অবৈধ ঘোষণা করেন।

আদালত জানান ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ঢালাওভাবে কোনো শুল্ক আরোপ করতে পারেন না। এরপর ট্রাম্পের সরকার এটির বিরুদ্ধে আপিল করে।কিন্তু তার আগেই এখন নতুন কৌশলে শুল্ক আরোপের দিকে এগোচ্ছেন ট্রাম্প।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস বলেছে, বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্যের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

অপরদিকে তাদের তদন্ত করা বাকি ৪৫টি দেশের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করতে বলা হয়েছে। যারমধ্যে রয়েছে চীন, ভারত, নাইজেরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

কুড়িগ্রামে চরবাসীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ

রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন

দীর্ঘ ত্যাগের ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

ঢাকা সফর ৩ দিনের জন্য ভুটানের প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা,বিক্ষোভে গিয়ে আটক ৬০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, নতুনদেরও মাথাচাড়া দিতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার