ভুটানের প্রধানমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
শনিবার, ২২ নভেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
স্মৃতিসৌধে শ্রদ্ধা
এদিকে, বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দ্বিপক্ষীয় বৈঠক অপরদিকে, আজ বিকেল ৩টায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া একইদিনে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য,বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা,পর্যটন,সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে সরকার,দেড় হাজার বাইকের শোভাযাত্রায় শক্তি প্রদর্শন জামায়াত প্রার্থীর,হোয়াইট হাউসে ‘অপ্রত্যাশিত সখ্য’: মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুদেশের মধ্যে ৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।
দ্বিতীয় দিনের কর্মসূচি,সফরের দ্বিতীয় দিন রবিবার, ২৩ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। একই দিন ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তোবগে।
পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে তিনি সোমবার, ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন।



















