টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 14 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তিতাসে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
July 14, 2025 8:43 am

কুমিল্লার তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ১১টায় তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে কড়িকান্দি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা বাতাকান্দি বাজার পর্যন্ত পদযাত্রা করে। উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছাদেক হোসেন সরকার,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম- আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা,যুগ্ম-আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, কাজী কবির হোসেন সেন্টু,মুন্সি আমিরুল ইসলাম মানিক,আক্তার ব্যাপারী,ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া,রুবি ইসলাম,
হাজী মকবুল হোসেন,আক্তারুজ্জামান, কামরুজ্জামান হিরাসহ নেতৃবৃন্দ।

বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

পানির বালতিতে পড়ে এক শিশু মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের দিনক্ষণ চূড়ান্ত

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

বুকের যন্ত্রণা ও চোখের জলে বিচার চাইলেন জুলাইয়ে শহীদ স্বজনরা

রাজারহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী

জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ নিহত দুই আহত এক

সরকারের হুঁশিয়ারির পরও তৎপর সংঘবদ্ধ চক্র দেশজুড়ে চলছে নীরব চাঁদাবাজি

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আক্তার হোসেনের অবৈধ ভাবে উপার্জিত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর