টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

প্রতিবেদক
এ কে পলাশ
April 30, 2026 10:25 pm

কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় জেলা পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযানে নামে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত গাভীটি উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির মালামাল নিজের হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, “গোয়েন্দা তৎপরতা জোরদার করার ফলে দ্রুত সময়ের মধ্যে এই চক্রটিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় কুমিল্লা জেলা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার ২

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নেপালে মৃত বেড়ে ৪৭২, নিখোঁজ ১৪০০

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলায় আহত ১০

‘নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী

​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম

যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

বালিয়াকান্দিতে নির্বাচনে ডিউটি প্রলোভন দেখিয়ে ৬৫ জনের সাথে প্রতারণার অভিযোগে প্রতারক জনতার হাতে আটক

হাইকোর্টের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু