টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 8 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 8, 2026 9:36 pm

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে পুশইন প্রতিহত করছে। তিনি বলেন, পুশইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশইন বন্ধে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইলিগ্যাল (অবৈধ) যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে। সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশইন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।

ভারত থেকে পুশইনের মধ্যে সোমবার থেকে আগামী ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এমবাপ্পের রেকর্ড, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স

রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লা চান্দিনায় রাসেল মুন্সির সন্ধ্যানের দাবিতে থানার সামনে মানববন্ধন

ছুটির নামে সরকারি টাকা আত্মসাত,‘প্রতিরোধে অনলাইন ছুটি সিস্টেম ও লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন

৫ সেপ্টেম্বর ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ দেশবাসীকে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতের আমির ডঃ শফিকুর রহমান