টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট বরাদ্দে দুর্নীতি

প্রতিবেদক
Abdullah
November 23, 2025 10:29 am

শেখ হাসিনাসহ ১২ আসামির রায়ের দিন ২৭ নভেম্বর
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ আসামির রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন। অপর ১১ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

শেখ হাসিনা ছাড়াও মামলায় অপর আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা হোমনায় থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

ফুটপাত তুমি কার ? সাধারণ জনগণের সীমাহীন ভোগান্তি- অধিকার ফিরিয়ে দেওয়ার সময় কবে

সিদ্ধিরগঞ্জে গ্যাস পাইপ লাইন বিস্ফোরনে একই পরিবারের নয়জন দগ্ধ

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

ইরানি কর্মকর্তাদের ‘অবিলম্বে ক্ষমতা হস্তান্তর’ করার আহ্বান রেজা পাহলভির

বীরগঞ্জ পল্লীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা অনুষ্ঠিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানো ১২ কেজি গাঁজাসহ আটক-২

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস