টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড ধরে রাখলো ব্রাজিল

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 14, 2026 7:44 pm

মরক্কোর বিপক্ষে শুরুতেই বিপাকে পড়েছিল ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ সমতায় থেকে ম্যাচ শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই ড্রয়ের মধ্যেও একটি ঐতিহাসিক রেকর্ড ধরে রেখেছে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে হার না মানার যে ধারাবাহিকতা সেলেসাওরা ধরে রেখেছে, তা এখন ৯২ বছরে গিয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল প্রথম ম্যাচে হেরেছিল কেবল প্রথম দুই আসরে। ১৯৩০ সালে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে এবং ১৯৩৪ সালে স্পেনের কাছে ৩-১ গোলে হারের তেঁতো স্বাদ পায় তারা। এরপর ১৯৩৮ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিজেদের উদ্বোধনী ম্যাচে আর কোনো হার দেখেনি ব্রাজিল। এই দীর্ঘ সময়ে ব্রাজিলের বিশ্বকাপের ২২ টি প্রথম ম্যাচে তাদের জয় ১৭ টি। তিনটি ড্র ও দুটি হার। সর্বশেষ মরক্কোর বিপক্ষে ড্র করলেও হারের তেঁতো স্বাদ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হার এড়িয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ড এখন টানা ৯২ বছরের। ১৯৩৪ সালের পর কেটে গেছে প্রায় এক শতাব্দী, কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে হারানোর কীর্তি আর কোনো দল গড়তে পারেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর, মৃত্যু ছাড়াল ৪৫০

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব সমুদ্র দিবসে

ভেড়ামারায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে কৃষকের মৃত্যু

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক

যশোরে ৪৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ঢামেকে রোগী মৃত্যু ইন্টার্ন চিকিৎসককে মারধর চিকিৎসা সেবা বন্ধ

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট