টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৪৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিবেদক
যশোর প্রতিনিধ
August 26, 2026 1:54 pm

যশোরে ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ময়ুর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ময়ুরকে তল্লাশি করে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দ করা মালামালের মোট সিজারমূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ময়ুর স্বীকার করেছেন, ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪ উপ-মহাব্যবস্থাপককে চাকরিচ্যুতি, আতঙ্কে ডিএসই’র কর্মকর্তারা

শিশু জিহাদকে মৃত দেখিয়ে মামলা-অব্যাহতি পেলেন শেখ হাসিনা

প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা ‍লুট

নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

সৌদিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী

রাজধানীতে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু কাটা রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী চালু