টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 9:25 pm

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসিটিভি নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার বিস্তারিত তথ্য চেয়ে একটি ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা জারি করা হয়েছে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, সব পরীক্ষা কেন্দ্রকে তাদের সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইস (ডিভিআর/এনভিআর)-এর সিরিয়াল নম্বরসহ পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া কেন্দ্রগুলোর ডিভিআর ও এনভিআর ডিভাইসের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে বলা হয়েছে, যাতে পরীক্ষার সময় কেন্দ্রগুলো নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা যায়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই তথ্য আগামী ২১ জুনের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানা‘dhakaboardcontroller@gmail.com’-তে পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে ‘CCTV EIIN Number’ উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে ‘CCTV 888888’ উল্লেখ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজেদের ইআইআইএন নম্বর ব্যবহার করতে হবে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে নারীপ্রধান ৩৭ হাজার ৫৬৭ পরিবার: সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি-জামায়াতের শীর্ষ আইনজীবীদের নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি

কে এই গডফাদার মামুন ?ফেনীর সীমান্তজুড়ে বেপরোয়া চোরাকারবারিরা

দফতর হারাচ্ছেন দুই মন্ত্রী

প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংঘাত সাড়ে ৪ কোটি মানুষকে তীব্র ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে: ডব্লিউএফপি

জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

আজিজ সুপার মার্কেট থেকে এক মেডিকেল শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার