টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে নিরবিচ্ছিন্নভাবে টাকা পাবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা: ভারপ্রাপ্ত এমডি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 11:50 pm

গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের চাপে তারল্য সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সোমবার থেকে গ্রাহকরা স্বাভাবিকভাবে টাকা উত্তোলন করতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন। রোববার (১৪ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আলতাফ হোসেন বলেন, ব্যাংকের ডিজিটাল লেনদেন, এটিএম সেবা এবং চেক নগদায়নে কোনো ধরনের সমস্যা হবে না। বর্তমানে আমানত জমা ও উত্তোলনের পরিমাণ প্রায় সমান পর্যায়ে রয়েছে। প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার আমানত জমা হচ্ছে এবং একই পরিমাণ অর্থ গ্রাহকরা উত্তোলন করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রবাসী আয় প্রেরণকারীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত উত্তোলন করেছেন গ্রাহকরা। ব্যাপক অর্থ উত্তোলনের কারণে গত দুই দিনে ব্যাংকটির কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক। আবেদন পর্যালোচনা শেষে কেন্দ্রীয় ব্যাংক রোববার দুপুরে প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকা ঋণ হিসেবে সরবরাহ করে।

এরপর বিকেলে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বৈঠক শেষে গভর্নর জানান, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

গভীর রাতে ইরানের দক্ষিণ উপকূলে দফায় দফায় বিস্ফোরণ

সাবেক শ্রমিকলীগ ও বর্তমানে বিএনপির শ্রমিকদলে সভাপতি মাজহারুল গং লিফট ম্যান মিজানকে শারীরিক নির্যাতন

নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক সরদার গ্রেফতার

বৃষ্টি নামলেই বাড়ে প্রেম,বর্ষায় ডেটিং হোক আরও গভীর ও কাছের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

কুমিল্লা বুড়িচংয়ে ক্লান্ত হয়ে চেয়ারে বসায় বৃদ্ধ পাহারাদারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্টবাজি: রিজভী